Breaking News

আন্দোলনের খবর

গণবিক্ষোভে উত্তাল আলবেনিয়া

একটা গোটা দ্বীপপুঞ্জ বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে আলবেনিয়া সরকার! সেখানে বিলাসবহুল রিসর্ট, হোটেল সহ টুরিস্টদের বিনোদনের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। দশ হাজারের বেশি অ্যাপার্টমেন্ট, ভিলা তৈরি হবে সেই এলাকায়। এর মালিক যে সে নন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। মাত্র পৌনে তিরিশ …

Read More »

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাঃ সাম্রাজ্যবাদীদের নির্যাতন থেকে রেহাই পেলেন না ত্রাণকর্মীরাও

গাজা ভূখণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা সাম্রাজ্যবাদী হামলা নতুন মাত্রা পেল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে। তামাম দুনিয়ার মানুষ জানে নিরীহ গাজাবাসীর ওপর ট্রাম্প-নেতানিয়াহুর নিষ্ঠুরতার কথা। কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কেরা নিজ স্বার্থে সামান্য কিছু মানবিক সহায়তা ভিন্ন প্রায় নীরব। সম্প্রতি গাজায় খাদ্য, ওষুধ ও আরও কিছু সাহায্য …

Read More »

রাজস্থানে নির্যাতনের শিকার দুই তরুণীর আত্মহত্যার ঘটনায় রাজ্যে রাজ্যে বিক্ষোভ এস ইউ সি আই (সি)-র

রাজস্থানের জয়পুরে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়ে সম্প্রতি একে একে আত্মঘাতী হন দুই বোন। ঘটনা সূত্রে সামনে আসে বিজেপি শাসিত ওই রাজ্যের পুলিশের উদাসীনতা ও অপদার্থতা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমবর্ধমান নারী-নির্যাতনের প্রতিবাদ সহ জনজীবনের বেশ কয়েকটি দাবি নিয়ে ১৯ মে সর্বভারতীয় প্রতিবাদ দিবসের ডাক দেয় এস ইউ সি …

Read More »

‘গণতন্ত্রের ঠিকাদার’ মার্কিন শাসকদের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আমেরিকা জুড়ে গণবিক্ষোভ

 ‘আমরা স্বৈরতন্ত্র চাই না, রাজা চাই না, গণতন্ত্র চাই।’ ‘ট্রাম্প নয়, আমরা জনগণই শেষ কথা বলব।’ এমনই নানা স্লোগানের গর্জন উঠল ২৯ মার্চ আমেরিকার নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, টেক্সাস, বস্টন, ফিলাডেলফিয়া, মিনিয়াপোলিস, ডালাস, শিকাগো, পোর্টল্যান্ড সহ ৫০টি শহরে। লক্ষ লক্ষ মানুষের ক্ষোভের বারুদ ফেটে পড়ল সাম্রাজ্যবাদের শিরোমণি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের …

Read More »

শ্রীলঙ্কায় ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টির জাতীয় কনভেনশনে কমরেড শিবদাস ঘোষের শিক্ষা বিপুল আলোড়ন সৃষ্টি করেছে

‘শ্রেণিকে শক্তিশালী করতে শ্রেণি দলকে শক্তিশালী করো’ এই আহ্বানে শ্রীলঙ্কার মার্ক্সবাদী দল ফ্রন্টলাইন সোসালিস্ট পার্টি (এফএলএসপি)-র চতুর্থ জাতীয় কনভেনশনে এসইউসিআই(সি)-র দুই সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ১ মার্চ শ্রীলঙ্কার বামপন্থী ছাত্র-যুব কর্মী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে যুদ্ধবিরোধী একটি সুসজ্জিত মিছিলের পর কলম্বোর সুগতাদাসা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কনভেনশনের প্রকাশ্য অধিবেশনের শুরুতে বক্তব্য …

Read More »

আমেরিকা-ইজরায়েল যুদ্ধজোটের ইরান আক্রমণের বিরুদ্ধে ইরান-ইজরায়েল-আমেরিকার কমিউনিস্ট পার্টির যৌথ বিবৃতি

ইরানের কমিউনিস্ট পার্টি তুদে, কমিউনিস্ট পার্টি অফ ইজরায়েল এবং কমিউনিস্ট পার্টি অফ ইউএসএ ৬ মার্চ এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর ইজরায়েল-মার্কিন যৌথ হানাদারির তীব্র নিন্দা করে বলেছে– এই যুদ্ধ ইরান সহ সমগ্র এলাকার জনগণের জীবনে আরও বড় বিপর্যয় ডেকে আনবে। এই যুদ্ধের একমাত্র লক্ষ্য এই এলাকা এবং সমগ্র বিশ্বের ওপর …

Read More »

ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক আক্রমণ প্রতিবাদ বাসদ (মার্ক্সবাদী)-র

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি ঢাকায়় মশাল মিছিল করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী)। তোপখানা রোডে দলের কেন্দ্রীয় অফিস থেকে মিছিল শুরু হয়ে পুরানা পল্টন, নুর হোসেন চত্বর, বায়তুল মোকাররম মার্কেট, প্রেসক্লাব মোড় ঘুরে পল্টন মোড়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন বাসদ (মার্ক্সবাদী)-র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের …

Read More »

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সহযোগিতা ও সমর্থনের জন্য জনগণকে বাসদ (মার্ক্সবাদী)-র অভিনন্দন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ‘বাসদ (মার্ক্সবাদী)’-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। জনগণ দীর্ঘদিন পর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমাদের দল বাসদ (মার্ক্সবাদী) এবারই নিবন্ধন পেয়েছে এবং এই নির্বাচনে ৩৪ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমরা নির্বাচনের সামগ্রিক প্রচারের মধ্য দিয়ে আমাদের …

Read More »

গ্রিনল্যান্ডের দৃপ্ত ঘোষণা ‘গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল’

‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীদের’। সাম্প্রতিক সময়ে রাজধানী নুক শহর ও তার বাইরে বারবার শোনা যাচ্ছে এই ঘোষণা। এ ধ্বনি গ্রিনল্যান্ডবাসীদের জাতীয়তাবোধের, একই সাথে এ ধ্বনি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধিতারও। ভেনেজুয়েলা আক্রমণের আবহের মধ্যেই গ্রিনল্যান্ড দখলের লাগাতার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রত্যেক গ্রিনল্যান্ডবাসীকে মাথাপিছু ১ লক্ষ ডলার দেওয়া …

Read More »

বাংলাদেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মিছিল ও সমাবেশ

নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, ওসমান হাদি, দীপু দাস, আয়েশা সহ সকল রাজনৈতিক হত্যার বিচার করার দাবিতে এবং খুন, মব-সন্ত্রাস, সংবাদপত্র, সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বানে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর।

Read More »