আন্দোলন ছাড়া যে দাবি আদায়ের অন্য রাস্তা নেই, আবার তা প্রমাণিত হল৷ এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর দেশজোড়া দীর্ঘ আন্দোলনের চাপে পাশ–ফেল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার৷ ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনে বদল নিয়ে আসতে হল লোকসভায়৷ গণআন্দোলনের ইতিহাসে এ এক বিরাট জয়৷ শিক্ষার অধিকারের নামে …
Read More »পুঁজিবাদী বিশ্বায়নে নারী বৈষম্য বেড়েই চলেছে
নারী ও পুরুষের সাম্য ও সমানাধিকারের দাবি উঠেছিল রাজতন্ত্র–সামন্ততন্ত্রের অবসান ও গণতন্ত্রের উন্মেষের যুগে৷ সামন্ততন্ত্র উচ্ছেদ করে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয় এবং কিন্তু এই পুঁজিবাদ শোষণের উপর প্রতিষ্ঠিত হওয়ায় সাম্যের আকাঙক্ষা অপূরিতই থেকে যায়৷ সামাজিক জীবনে আজও নারী ও পুরুষের বৈষম্যের উপস্থিতি আধুনিক সভ্যতার গরিমাতে কলঙ্ক লেপন করে৷ অর্থনৈতিক ক্ষেত্রে এই …
Read More »কৃষক কল্যাণে প্রধানমন্ত্রীর বাগাড়ম্বর
সরকারে আসার পাঁচ বছরের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সফর করে গেলেন মেদিনীপুর শহরে জনসভার মধ্য দিয়ে৷ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ২০১৯–এর লোকসভা নির্বাচনের মহড়া এটি৷ কর্মসূচির অগ্র–পশ্চাতেও বলছে সেই কথাই৷ বিজেপি–কংগ্রেস সহ ভোটবাজ দলগুলির কল্যাণে এমন একটা ধারণা তো জনমনে বদ্ধমূল হয়েই আছে যে, নির্বাচনের আগে ‘জনকল্যাণ’ ও ‘দেশপ্রেমের’ বন্যা …
Read More »উন্নত সংস্কৃতিগত মান অর্জন করার সংগ্রাম এড়িয়ে কমিউনিস্ট হওয়া যায় না – শিবদাস ঘোষ
৫ আগস্ট সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে তাঁর ‘কেন ভারতবর্ষের মাটিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) একমাত্র সাম্যবাদী দল’ পুস্তিকা থেকে একটি অংশ প্রকাশ করা হল৷ … আজকাল মার্কসবাদী–লেনিনবদী বিপ্লবী তত্ত্বের সর্বজনস্বীকৃত একটি কথারও অতি সরলীকৃত ও বিকৃত ব্যবহার চলছে যে, সত্যিকারের প্রোলেটারিয়ান চরিত্র আয়ত্ত করতে …
Read More »কমসোমলের নাট্য কর্মশালা
‘এসো নাটক শিখি’ আহ্বান নিয়ে ১৫ জুলাই টাকি হাই স্কুলে অনুষ্ঠিত হল কমসোমলের নাট্য কর্মশালা৷ এতে ৫০ জনেরও বেশি শিশু–কিশোর অংশ নেয়৷ এরা সকলেই ৩ জুনের কলকাতা জেলা শিশু–কিশোর উৎসবে নাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ সমাজের ভাল–মন্দ নাটকের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরা ও তার জন্য অভিনয় পারদর্শিতা বৃদ্ধির উদ্দেশ্যেই …
Read More »দেশে মার্কিন সেনাঘাঁটি বানানো চলবে না, বিক্ষোভ আর্জেন্টিনায়
আর্জেন্টিনা৷ মারাদোনা–মেসির ফুটবল–জাদুতে বিখ্যাত এক দেশ৷ এবার ফুটবল নয়, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভের কারণে খবরের শিরোনামে এল ল্যাটিন আমেরিকার এই দেশটি৷ ১০ জুলাই সেদেশের ৬০টিরও বেশি রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন, সামাজিক ও মানবাধিকার সংগঠন একযোগে আর্জেন্টিনায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরির ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে৷ আর্জেন্টিনার নেউকোয়েন শহরে একটি সামরিক …
Read More »কমিটির নামে কালক্ষেপ নয়, রাজ্য সরকারকে অবিলম্বে পাশ–ফেল চালুর ঘোষণা করতে হবে
অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা ১৯ জুলাই এক বিবৃতিতে বলেন, রাজ্য সরকার ৫ সদস্যের কমিটি গড়ে পাশ–ফেল সংক্রান্ত ঘোষণায় পুনরায় কালক্ষেপ করতে চাইছে৷ কমিটিতে সরকারি ব্যক্তি ছাড়া কাউকে রাখা হয়নি– এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক৷ ইতিপূর্বে বিভিন্ন সময়ে সরকারি ঘোষণা এবং ২২ ডিসেম্বর ’১৭–এর শিক্ষক সংগঠন, সরকারি আধিকারিক, …
Read More »শিক্ষায় সরকারি হস্তক্ষেপ বন্ধ হবে?
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রকে রাজনীতি মুক্ত করবই৷ সবটা একসঙ্গে হয়তো করা যাবে না৷ ধাপে ধাপে করা হবে’৷ বক্তব্য থেকে বুঝতে পারলাম না, আসলে কী চাইছেন মাননীয় মন্ত্রী মহাশয়৷ শিক্ষাকে রাজনীতিমুক্ত করতে চাইছেন সেই ব্যক্তি যিনি একজন বহুল পরিচিত রাজনৈতিক ব্যক্তি তিনি আবার রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীও৷ সরকারও আবার একটা …
Read More »আপনারা এগিয়ে চলুন, আমার সাহায্য পাবেন
গতকাল (১৯ জুলাই) একটা জরুরি কাজে হঠাৎ কলকাতা যেতে হল৷ ধর্মতলা ঢোকার খানিক আগেই বাস থেমে গেল, কীসের নাকি অবরোধ হয়েছে৷ কলকাতা আসার এই এক ঝামেলা, বিরক্তি ধরে যায় একেবারে, যতবার আসি কোনও না কোনও হুজুগে ঠিক একটা মিছিল–অবরোধে পড়ি৷ তাড়া আছে বলে নেমে হাঁটতে শুরু করলাম৷ খানিক এগোতেই দেখি …
Read More »কালো টাকার কারবারিদের বাঁচানোটাই ছিল নোট বাতিলের প্রধান উদ্দেশ্য
নোট বাতিলের পর দেড় বছর অতিক্রান্ত, কিন্তু তার ভূত কিছুতেই পিছু ছাড়ছে না মোদি–অমিত শাহদের৷ আস্তে আস্তে সামনে আসছে নোট বাতিলের আসল উদ্দেশ্য৷ গত মে মাসে আর টি আই–এর মাধ্যমে প্রাপ্ত সরকারি সূত্র জানাচ্ছে নোট বাতিলের ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যেই গুজরাটের আহমেদাবাদ জেলা সমবায় ব্যাঙ্কে জমা পড়েছিল ৭৪৫ কোটি …
Read More »