Breaking News

কলকাতায় পূর্বাঞ্চলীয় রাজনৈতিক শিক্ষাশিবির

মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারার ভিত্তিতে বস্তুজগত ও সমাজ বিকাশের নিয়মের মার্ক্সবাদী বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং বিপ্লবী কর্মীদের আচরণবিধি ও সাংগঠনিক সমস্যা সংক্রান্ত বিষয়কে সামনে রেখে ৪-৬ নভেম্বর কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দলের পূর্বাঞ্চলীয় রাজনৈতিক শিক্ষাশিবির। শিবির পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ।

আসাম, ত্রিপুরা, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় আড়াই হাজার কর্মীর উপস্থিতিতে সুশৃঙ্খল এই শিক্ষাশিবিরে আন্তর্জাতিক, জাতীয় পরিস্থিতি, বৈজ্ঞানিক অগ্রগতির সাথে সাথে মার্ক্সবাদী দর্শনের বিকাশ এবং সাংগঠনিক বিষয়ে মোট ৬টি সেশনে আলোচনা হয়। সংশ্লিষ্ট রাজ্যগুলির ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদকের প্রাণবন্ত ও দিগনির্দেশকারী আলোচনায় অনুপ্রাণিত প্রতিনিধিরা এস ইউ সি আই (সি)-কে আরও শক্তিশালী করার সাথে সাথে সরকারের জনস্বার্থবিরোধী প্রতিটি পদক্ষেপ প্রতিরোধে দেশ জুড়ে একের পর এক গণআন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে শিক্ষাশিবির থেকে ফিরে যান।