
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী গদর আন্দোলনের শহিদ স্মরণেপ্রতি বছরের মতো এ বারেও পাঞ্জাবের জলন্ধরে আয়োজিত মেলায় ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর এসইউসিআই(সি) ও এআইডিএসও-র উদ্যোগে বইয়ের স্টল করা হয়েছিল। মেলায় সর্বনাশা জাতীয় শিক্ষানীতির বিকল্প জনসাধারণের শিক্ষানীতি-২০২৬ সম্পর্কিত বইপত্র সম্পর্কে পাঠকদের বিশেষ উৎসাহ লক্ষ করা গেছে।
অনেকেই জাতীয় শিক্ষানীতি-২০২০ বিরোধী দাবিপত্রে স্বাক্ষর করেছেন। জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে আন্দোলনে ইচ্ছুক বহু মানুষ নিজের নাম-ঠিকানা দিয়ে গেছেন। এই কর্মসূচিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি, পাঞ্জাব চ্যাপ্টারের স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।