Breaking News

এসআইআর বিরোধী গণকনভেনশন

উস্তি

জয়নগরঃ এসআইআরে নাম বাদ পড়া নাগরিকদের সমস্যা দ্রুত নিষ্পত্তি করে তাঁদের ভোটার তালিকাভুক্ত করা এবং কোনও নাগরিককে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না করার দাবিতে ১৬ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগণায় জয়নগর ২নং ব্লকের ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির আহ্বানে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে বিডিও দপ্তরের সামনে গণকনভেনশন হয়। বক্তব্য রাখেন বনমালী পণ্ডা, মাধবী প্রামাণিক, সজল নস্কর প্রমুখ। কনভেনশন থেকে কুমকুম সরকারকে সভানেত্রী এবং আবু কাহার গাজী, মোশারফ পেয়াদাকে যুগ্ম সম্পাদক, শ্যামল নস্করকে কোষাধ্যক্ষ করে ২০ জনের কমিটি গঠিত হয়। আনসার সেখের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল বিডিওর সঙ্গে দেখা করেন।

উস্তিঃ অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্ত করে তাদের নাগরিক অধিকার সুরক্ষিত করার দাবিতে ২০ সেপ্টেম্বর নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল উস্তি বাজারে। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি মগরাহাট পশ্চিম বিধানসভা প্রস্তুতি কমিটির ডাকে প্রায় ৩ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কনভেনশনে মূল বক্তা ছিলেন রাজ্যের অন্যতম সংগঠক আয়সানুল হক। সভাপতিত্ব করেন এলাকার প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ বৈদ্য। এ ছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী জ্ঞানতোষ প্রামাণিক, জিয়াউল হালদার, সমাজকর্মী গোরা জমাদার, আইনজীবী সাইদুল ইসলাম, শিক্ষক নূরনবী সরদার প্রমুখ এলাকার বিশিষ্ট মানুষ। কনভেনশন থেকে জিয়াউল হক হালদারকে সম্পাদক ও শিক্ষক নূরনবী সর্দারকে সভাপতি করে ৩০ জনের ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, মগরাহাট পশ্চিম বিধানসভা কমিটি গঠিত হয়।