Breaking News

বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের প্রতিশ্রুতির কী হল?

 নতুন রাজ্য সরকারও দুর্গাপূজায় বিদ্যুৎ বিলে ১০০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এ প্রসঙ্গে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)-র, সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ১১ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,

সরকার পরিবর্তন হলেও দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া এবং পুজো মণ্ডপে আলোকসজ্জার জন্য বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়ার নীতির কোনও পরিবর্তন দেখা গেল না। অথচ এই ছাড়ের জন্য প্রয়োজনীয় সরকারি তহবিলের টাকা জোগান দেবে যে সাধারণ বিদ্যুৎ গ্রাহক, তাদের স্বার্থের কথা রাজ্য সরকার ভাবতে পারছে না। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি ছিল গৃহস্থে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং কৃষিতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।

এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হল না। ক্ষুদ্রশিল্পে মিনিমাম চার্জ ২০০ টাকা প্রতি কেভিএ প্রতি মাসে হওয়ায় রাজ্যের ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। তা বাঁচাতে সরকারের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।