
বিধানসভায় স্মার্ট মিটার সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ জুলাই বলেন,
‘এস ইউ সি আই (কমিউনিস্ট)-কে স্মার্ট মিটারের বিরুদ্ধে মিছিল করার সুযোগ দেব না’– এই কথা বলার মাধ্যমে মুখ্যমন্ত্রী বাস্তবে স্বীকার করে নিলেন যে আমাদের দলের উদ্যোগে সংগঠিত জন-আন্দোলনের চাপেই সরকার ডোমেস্টিক ক্ষেত্রে স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক নয়, তা বিধানসভায় ঘোষণা করতে বাধ্য হলেন। এই জয়ের জন্য আমরা রাজ্যের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।