
সমস্ত বৈধ নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ বন্ধ, স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ গ্রাহকদের টাকা লুঠ করার ষড়যন্ত্র ব্যর্থ করতে, পেট্রল-ডিজেল রান্নার গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি রোধ করতে, যাদবপুরে হকার উচ্ছেদে পুলিশের বর্বর আক্রমণকে ধিক্কার জানিয়ে এস ইউ সি আই (সি)-র ডাকে ৯ জুন বীরভূম জেলার রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচি হয়।