
১৯৯৮ সালের ২৯ মে এস ইউ সি আই (সি)-র অবিভক্ত নদিয়া জেলা কমিটির বিশিষ্ট সদস্য, শিক্ষক আন্দোলনের নেতা ও জননেতা কমরেড আব্দুল ওদুদকে প্রকাশ্য দিবালোকে সেক্টর অফিসে সিপিএম আশ্রিত দুষ্কৃতী বাহিনী রাজনীতির হীন স্বার্থ চরিতার্থে নৃশংস পাশবিকতায় হত্যা করে। তাঁর বিপ্লবী জীবনের স্মৃতিতে প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জেলার বারুইপাড়া বাজারে ২৯তম স্মরণদিবসে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সহস্রাধিক মানুষ।
প্রধান বক্তা দলের পলিটবুরো সদস্য, রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। অনলাইনে স্মৃতিচারণ করেন রাজ্য কমিটির সদস্য কমরেড মহিউদ্দিন মান্নান। সভাপতিত্ব করেন নদিয়া উত্তর জেলার ইনচার্জ কমরেড হররোজ আলি সেখ।
