
ওড়িশার কেওনঝড় জেলার পাটানা ব্লকের যমুনাপোশী গ্রামের উর্বর বহুফসলি জমিতে মেগাস্টিল প্ল্যান্ট তৈরির জন্য জিন্দাল গোষ্ঠী ও পস্কো কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বাতিলের দাবিতে কৃষকরা ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন। পুলিশ আন্দোলনের অন্যতম নেতা প্রকাশ মল্লিক সহ কৃষক নেতাদের ৩১ মার্চ গভীর রাতে গ্রেপ্তার করে এবং বহু কৃষকের নামে মিথ্যা মামলা দায়ের করে। তাঁদের মুক্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের চাপে সরকার ১১ এপ্রিল তাঁদের মুক্তি দিতে বাধ্য হয়।