
২-৪ এপ্রিল এআইডিএসও বিহার রাজ্য কমিটির উদ্যোগে ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা শিক্ষাকেন্দ্রে একটি শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। ১৭টি জেলা থেকে ৩০০ জন প্রতিনিধি নানা বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরেড মণিশংকর পট্টনায়ক বক্তব্য রাখেন।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি সৌরভ ঘোষ ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার অধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার জন্য উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানান। সমাপ্তি অধিবেশনে কমরেড প্রভাস ঘোষের ‘ছাত্রদের রাজনীতি করা উচিত কি’ বইটির ওপর বিভিন্ন প্রশ্ন আলোচনা করেন দলের বিহার রাজ্য কমিটির সম্পাদক কমরেড অরুণ সিং। শিবিরে অন্যান্য ছাত্রনেতারাও বক্তব্য রাখেন।