Breaking News

স্মার্ট মিটার রুখতে দেশ জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ চলছে

বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো আপাতত বন্ধ হলেও বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সারা দেশে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও এলপিএসসি (জরিমানা) মকুব, অন্যায় ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মত ভাবে সুদের টাকা ফেরত সহ বিদ্যুৎ গ্রাহকদের গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলছে। রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সংগঠন ‘অ্যাবেকা’র পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে ৮ জুন পাঁশকুড়া স্টেশন বাজারে ও মাইশোরা অঞ্চল শাখার পক্ষ থেকে মনসাপুকুর হাটে এবং ভোগপুর শাখার পক্ষ থেকে ভোগপুর বাজারে গণস্বাক্ষর সংগ্রহ হয়। কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র নায়ক, শংকর মালাকার, স্বপন খাঁড়া, নিলয় খালুয়া, নব পাত্র প্রমুখ।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৫ সংখ্যা  ২০ – ২৬ জুন ২০২৫ এ প্রকাশিত