Breaking News

স্বরূপনগরে শ্রমিক সভা

১৫ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের তেঁতুলিয়া গার্লস হাইস্কুলে এআইইউটিইউসি অনুমোদিত আশা, মিড-ডে মিল, নির্মাণ, বিড়ি, দর্জি, কর্মবন্ধু, মোটরভ্যান, টোটো, পরিযায়ী ইত্যাদি ক্ষেত্রের অগ্রগামী শ্রমিকদের উপস্থিতিতে আয়োজিত হল শ্রমিক সভা। শ্রমিকদের মধ্যে শ্রেণিচেতনার মানোন্নয়নকল্পে আয়োজিত এই সভায় মূল আলোচক ছিলেন রাজ্য সম্পাদক অশোক দাস।

এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়ন্ত সাহা, আশাকর্মী সংগঠনের পক্ষে মিতালী চক্রবর্তী ও অঞ্জনা মণ্ডল, মিড-ডে মিল সংগঠনের পক্ষে তুলসী সরকার, টোটো চালক সংগঠনের পক্ষে গৌতম ভাবক, বিড়ি শ্রমিক সংগঠনের পক্ষে শিখা রায়, কর্মবন্ধুদের পক্ষে সবিতা দত্ত, পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষে ছোট্টু মির্জা, নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষে অজিত মণ্ডল প্রমুখ।

সভাপতিত্ব করেন ললিতা চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিশিষ্ট শ্রমিক নেত্রী বেলা পাল।