
স্বাস্থ্য দপ্তরের সিএইচজি-রা মাসিক সাম্মানিক পান ৪০০ টাকা ও টিডি-রা পান মাসিক ৫৫০ টাকা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন ভ্যাকসিন ক্যারিয়ার কম¹রা দীর্ঘদিন ধরে দৈনিক ৯০ টাকা মজুরিতে নিযুক্ত রয়েছেন। গ্রামীণ এলাকায় ইমিউনাইজেশন ক্যাম্পে ভ্যাকসিন বক্স পৌঁছে দেন এঁরা। ক্যাম্প শেষ হলে ওই ভ্যাকসিন বক্স কুলচেনে জমা দিতে হয়। এই দূরত্ব কখনও কখনও ১৮-২০ কিলোমিটার হয়। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে ফিরতে রাত হয়ে যায়। গাড়ি ভাড়া খরচ হয়ে যায় ৫০-৮০ টাকা। সরকারি নির্দেশে তুলনায় কম দূরত্বের জন্য ২০০ টাকা ও বেশি দূরত্বের জন্য ৪০০ টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। এই কর্মীরা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত এবং অর্থ দপ্তরে তাঁদের দাবি পৌঁছে দিয়েছে। অর্থ দপ্তর বলছে, বেতন বাড়ানো সহ অন্যান্য দাবিগুলির ন্যায্যতা স্বীকার করে স্বাস্থ্য দপ্তর থেকে প্রস্তাব আসুক, আবার স্বাস্থ্য দপ্তর বলছে ব্লক ও জেলা থেকে প্রস্তাব আসুক। দপ্তরের সমL¤য়ের অভাবে বঞ্চিত হচ্ছেন এই কম¹রা।
সিএইচজি, টিডি ও এভিডিদের সারা মাসে কাজের নিশ্চয়তা প্রদান করে মাসিক বেতন ১২০০০ টাকা, প্রত্যেক এভিডি-কে আইডেন্টিটি কার্ড, পোশাক ও সাইকেল প্রদান, কর্মরত অবস্থায় মৃত্যু হলে এবং রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে প্রত্যেক কর্মীকে ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্লক ও জেলা স্তর থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। ৬ মার্চ হাওড়া সিএমওএইচ অফিসে স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন সিএইচজি, টিডি ও এভিডি-র পক্ষে জগন্নাথ ভৌমিক, অষ্টম পাল, শান্তা বোস, রেখা হাজরা, সজলা ভক্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন এআইইউটিইউসি হাওড়া গ্রামীণ জেলা সম্পাদক নিখিল বেরা।