Breaking News

মদ বন্ধের দাবিতে থানায় বিক্ষোভ মহিলাদের

এলাকায় মদের ব্যাপক প্রসার প্রতিরোধে ৭ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আবগারি দপ্তর এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে মদ বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় জেলার মদবিরোধী নাগরিক কমিটি। কিন্তু মদ-ব্যবসায়ীরা ১৯ এপ্রিল দুই প্রতিবাদী মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

এই অবস্থায় কমিটির উদ্যোগে ওই দিনই সম্পাদক শিবানী নোনা কুজুরের নেতৃত্বে এসপি অফিসে ডেপুটেশন দেওয়া হয়। বিকেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাদের সাথে কথা বলে, মদ বিক্রি বন্ধ করে। আবার আক্রমণ হলে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৮ সংখ্যা ২-৮ মে ২০২৫ এ প্রকাশিত

About suphal

Check Also

স্মার্ট মিটারঃ বাধ্যতামূলক করা চলবে না

বিরোধী দলনেতা থাকাকালীন বিদ্যুতের স্মার্ট মিটার সম্পর্কে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর …