Breaking News

বিদ্যুৎ গ্রাহক কনভেনশন মেদিনীপুরে

কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার প্রকল্প সম্পূর্ণ বাতিল, ক্ষুদ্র শিল্পের বিপুল বর্ধিত ফিক্সড চার্জ প্রত্যাহার, অ্যাডিশনাল সিকিউরিটি বাবদ জমা থাকা টাকার সুদ সহ আইন অনুযায়ী গ্রাহকদের ফেরত দেওয়া, বর্ধিত মাশুল প্রত্যাহার প্রভৃতি দাবিতে বিদ্যুৎ গ্রাহক কনভেনশন হল ২৬ জুন, মেদিনীপুর শহরের মহারাজ লজে।

দুই শতাধিক বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতিতে এই কনভেনশনে সভাপতিত্ব করেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মেদিনীপুর শহর শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবী দীপক বসু। ক্ষুদ্র শিল্প হুইপ অ্যান্ড গ্রাইণ্ডিং অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অর্জুন কুণ্ডু ও সম্পাদক সৌমেন সাহা, ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি অমল মল্লিক, শালবনি থানা ব্যবসায়ী সমিতির সম্পাদক তারকনাথ মোদক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তপন সেনগুপ্ত, ক্ষুদ্র শিল্প গ্রাহক কমিটির সম্পাদক হরপ্রসাদ জানা, সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অশোক ঘোষ, জেলা নেত্রী ভবানী চক্রবর্তী প্রমুখ। প্রধান বক্তা ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত