Breaking News

পাঁশকুড়ায় মোটরভ্যান চালকদের শিক্ষা শিবির

৭ মার্চ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হাওড়া জেলার আগুয়ান মোটরভ্যান চালক ও সংগঠকদের নিয়ে শ্রমিক-শ্রেণিগত চেতনার মানোন্নয়নের উদ্দেশ্যে প্রশ্ন-উত্তর ভিত্তিক ক্লাস আয়োজিত হয় পাঁশকুড়া ব্যবসায়ী সমিতি হলে। নানা প্রশ্ন ধরে সামগ্রিক ভাবে আলোচনা করেন মোটরভ্যান চালক খোকন বাগ, সৌমেন সাউ, শেখ কালেন, হরিপদ অধিকারী, জ্যোতি দাস, বামাপদ প্রমুখ। আলোচনা করেন এ আই ইউ টি ইউ সি-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ও সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড অশোক দাস।

গণদাবী ৭৮ বর্ষ ৩২ সংখ্যা ২০-২৬ মার্চ ২০২৬