
হয় কথায় নয় কথায় গ্রাহকদের থেকে জরিমানা আদায় করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। অবিশ্বাস্য মনে হলেও, গত পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি প্রায় ১৭,২৫১ কোটি টাকা এই ভাবে আদায় করেছে। অন্য দিকে একচেটিয়া পুঁজির মালিকদের দেদার ঋণ মকুব করে চলেছে ব্যাঙ্কগুলি। গত ৫ বছরে ধনীদের মোট ৬.১৫ লক্ষ কোটি টাকার বেশি ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। শুধু স্টেট ব্যাঙ্কই গত এক দশকে মকুব করেছে ২ লক্ষ কোটি টাকার ঋণ।
অন্য দিকে গত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের নিট লাভ হয়েছে ২১,০২৮ কোটি টাকা। অর্থাৎ সাধারণ মানুষের বুকে হাঁটু দিয়ে চড়া সুদ আদায় করো, আর সেই টাকায় পুঁজিপতিদের ঋণ মকুব করো– এই হল রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের নীতি। জনগণের স্বার্থ রক্ষাই বটে! (সূত্রঃ আনন্দবাজার পত্রিকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬)