Breaking News

ছত্তিশগড়ে এনআরএলএম ক্যাডার ইউনিয়নের বিক্ষোভ

ছত্তিশগড়ে এআইইউটিইউসি অনুমোদিত এনআরএলএম সক্রিয় মহিলা সংঘ এবং কৃষিসখী-পশুসখী সংঘের ডাকে ১৯ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে ধর্মঘট চালাচ্ছেন কর্মীরা। কাঙ্কেরে ১৬ মার্চ কর্মীরা বিশাল মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। এ দিন থেকে কাঙ্কেরে লাগাতার ধরনা শুরু করেছেন কর্মীরা।

এনআরএলএম কর্মীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। গত ৫ ও ১৫ জানুয়ারি রায়পুরে বিক্ষোভ দেখান কর্মীরা। উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়। সরকার তাঁদের দাবি-দাওয়ায় কর্ণপাত না করায় ১৯ ফেব্রুয়ারি রায়পুরে আবার বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে পুলিশ বাধা দেয়। ২৪ ফেব্রুয়ারি পেশ হওয়া রাজ্য বাজেটেও এনআরএলএম ক্যাডারদের দাবি মানেনি সরকার। এই অবস্থায় হাজার হাজার এনআরএলএম কর্মী মাথা উঁচু করে লড়াইয়ের ময়দানে শামিল রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।