
ব্যারাকপুর সাংগঠনিক জেলা এআইডিওয়াইও-র প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ জুন উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায়, মাস্টারদা সূর্য সেন ভবনে। সমস্ত বেকার যুবকের কাজ, কাজ না দেওয়া পর্যন্ত উপযুক্ত ভাতা, চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া কর্মীদের স্থায়ী করার দাবিতে এবং ড্রাগ সহ সমস্ত মাদক দ্রব্যের প্রসার, অশ্লীলতা এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন এস ইউ সি আই(সি)-র রাজ্য কমিটির সদস্য প্রদীপ চৌধুরী। সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী ও সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য চঞ্চল ঘোষ বক্তব্য রাখেন। কৃষ্ণেন্দু নন্দীকে সভাপতি, শান্তনু মিত্রকে সম্পাদক ও প্রসেনজিৎ দে কে কোষাধ্যক্ষ করে ১৫ জনের ব্যারাকপুর জেলা কাউন্সিল গঠিত হয়।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত