Breaking News

কন্ট্রাকচুয়াল কর্মীদের দাবি আদায়

এআইইউটিইউসি অনুমোদিত কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের ধারাবাহিক আন্দোলনের চাপে এস আই এস পি এল বকেয়া বেতন মিটিয়ে দিতে বাধ্য হয়েছে৷ ফোরাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন জোনাল এবং রিজিওনাল অফিসে ডেপুটেশন দিয়েছে এবং বিক্ষোভ দেখিয়েছে৷ বারুইপুর, রায়গঞ্জে কয়েকদিন ধরে স্টেট ব্যাঙ্কে বিক্ষোভ হয়েছে৷ শিলিগুড়ি লেবার কমিশনারের অফিসেও এ নিয়ে দাবি পেশ করা হয়েছে৷ অবশেষে লেবার কমিশনার বেতন দেওয়ার রায় দেন এবং ৫ ডিসেম্বর সেই বেতন দেওয়া হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৮ সংখ্যা)

 

Check Also

ভারত ছাড়ো আন্দোলনঃ  ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধতায় হিন্দু মহাসভা–মুসলিম লিগ এক সুর

কেন্দ্রের পর রাজ্যেও ক্ষমতায় বসার পর ইতিহাস বদল করার এক ব্যাপক পরিকল্পনা কার্যকর করতে নেমেছে …