
বেকারত্ব, চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৫ মার্চ রাজ্যপালের কাছে স্বাক্ষর সহ দাবিপত্র পেশ করতে চলেছে যুব সংগঠন এআইডিওয়াইও। এই উপলক্ষে মালদার হরিশ্চন্দ্রপুর শহিদ মোড়ে গণস্বাক্ষর অভিযান হয়। নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক মাইতি, মালদা জেলা কমিটির সম্পাদক কমরেড সুভাষ সরকার এবং সভাপতি উজ্জ্বলেন্দু সরকার, জেলা কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা, সদস্য কেশব সরকার প্রমুখ।