Breaking News

 এআইডিএসও-র কোচবিহার জেলাশাসক দপ্তর অভিযান

যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো, শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, রাজ্যের ৮০২৭টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল, একাদশ দ্বাদশে সেমিস্টার প্রথা বাতিল, স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স বাতিল এবং বাসে ছাত্র-ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের দাবিতে ২৫ জুন কোচবিহার জেলাশাসকের দপ্তর অভিযান করল এআইডিএসও।

ডি আই অফিসের সামনে তিন শতাধিক ছাত্রছাত্রীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়, ২০১৬ সালের যোগ্য শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা শরিফুল ইসলাম। এ ছাড়া জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরেন। সভাপতিত্ব করেন জেলা সম্পাদক কমরেড আসিফ আলম। সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি দল ডিআই-কে স্মারকলিপি দেয়। পরে একটি সুসজ্জিত মিছিল ডিএম অফিস পৌঁছয়। নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা সম্পাদক আসিফ আলম এবং জেলা সভাপতি কৃষ্ণ বসাক।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত