Breaking News

আন্দোলনের চাপে ট্রেন পুনর্বহাল

রেল দপ্তর ৩ জানুয়ারি থেকে বেলদা-খড়গপুর লোকাল ট্রেনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ঘোষণা করেছিল। এর পরেই বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি প্রতিবাদে নামে। ২৯ ডিসেম্বর বেলদায় প্রবল যাত্রী বিক্ষোভ সংগঠিত হয়। বহু শিক্ষক-অধ্যাপক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের শত শত মানুষ এই বিক্ষোভে সামিল হন। বাখরাবাদ, নারায়ণগড়, বেনাপুর স্টেশনেও যাত্রী বিক্ষোভ হয়। বিভিন্ন স্টেশনে যাত্রী বিক্ষোভের ফলে শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বাধ্য হয়। জানানো হয় ট্রেনটি যথারীতি প্রতিদিন চলবে।