Breaking News

সিপিডিআরএস-এর রাজ্য সম্মেলন

৭-৮ ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের কে ডি কলেজে অনুষ্ঠিত হল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর পঞ্চম রাজ্য সম্মেলন। ধর্মনিরপেক্ষতার আধারে মানবাধিকার আন্দোলনকে শক্তিশালী করতে সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক মানবাধিকার কর্মী উপস্থিত হয়েছিলেন।

৭ ফেব্রুয়ারি সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সিপিডিআরএস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে শ্রীধর, মানবাধিকার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অধ্যাপক সুজাত ভদ্র, কেডি কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, সমাজকর্মী প্রবীণ আইনজীবী শুভ্রাংশু চাকী, সংগঠনের অন্যতম সহসভাপতি নভেন্দু পাল, রাজ্য সম্পাদক রাজকুমার বসাক।

সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক সৌম্য সেন। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী দীপক বসু, মেদিনীপুর জজ কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অরূপ ভার্মা, প্রবীণ আইনজীবী বিদ্যুৎ সিনহা, প্রাক্তন রেলওয়ে স্টেশন ম্যানেজার অরূপ কুমার পাল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তপন সেনগুপ্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক অজিত দাস।

৭ ফেব্রুয়ারি প্রকাশ্য সমাবেশের আগে কেডি কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে হয় মানবাধিকার সংক্রান্ত অ্যাকাডেমিক সেমিনার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, ছাত্রছাত্রীদের সঙ্গে এই সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন সিপিডিআরএস-এর রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক সৌম্য সেন, সহ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ, সহ সম্পাদক অধ্যাপক মঙ্গল নায়ক। প্রকাশ্য সমাবেশের পর শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রতিনিধি অধিবেশনের কাজ শুরু হয়। আন্তর্জাতিক ও দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংবিধানিক বিধি ব্যবস্থা ও মানবাধিকার সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। মানবাধিকার রক্ষার প্রস্তাব গৃহীত হয়। ৮ ফেব্রুয়ারি শেষ অধিবেশনে প্রধান আলোচক ছিলেন সিপিডিআরএস-এর উপদেষ্টা সান্টু গুপ্ত। পঞ্চম রাজ্য সম্মেলন থেকে প্রবীণ আইনজীবী শুভ্রাংশু চাকীকে সভাপতি ও অধ্যাপক সৌম্য সেনকে কার্যকরী সভাপতি, রাজকুমার বসাককে সম্পাদক ও প্রদীপ দাসকে কোষাধ্যক্ষ করে ২০৯ জনের নতুন রাজ্য কাউন্সিল গঠিত হয়েছে।