Breaking News

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সহযোগিতা ও সমর্থনের জন্য জনগণকে বাসদ (মার্ক্সবাদী)-র অভিনন্দন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ‘বাসদ (মার্ক্সবাদী)’-র সমন্বয়ক কমরেড মাসুদ রানা ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছেন,

‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। জনগণ দীর্ঘদিন পর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আমাদের দল বাসদ (মার্ক্সবাদী) এবারই নিবন্ধন পেয়েছে এবং এই নির্বাচনে ৩৪ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমরা নির্বাচনের সামগ্রিক প্রচারের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক বক্তব্যটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। লিফলেট, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে আমরা যে বক্তব্য তুলে ধরেছি আপনারা তা ধৈর্য ধরে শুনেছেন, মতামত রেখেছেন। অর্থ দিয়ে, সাহস দিয়ে, আমাদের সাথে প্রচারে যুক্ত হয়ে সহযোগিতা করেছেন। এ জন্য দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

আমরা আপনাদের কাছে এই আবেদন করছি যে, আপনারা অভিভাবকের মতো আমাদের নেতাকর্মীদের দেখবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। তাদের ভুলত্রুটি চোখে পড়লে অবশ্যই কঠোর সমালোচনা করবেন, যাতে আমরা গণআন্দোলনের নির্ভরযোগ্য শক্তি হয়ে উঠতে পারি। আমরা আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব এবং আপনাদের অধিকার রক্ষার লড়াই করে যাব।’’