ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ মে রাজ্য সরকারগুলিকে ৩০ দিনের মধ্যে অবৈধ বাংলাদেশী নাগরিকদের চিহ্নিতকরণের নির্দেশ জারির পর আসাম পুলিশ এবং বর্ডার পুলিশ বিদেশি চিহ্নিতকরণের নামে শুধুমাত্র সন্দেহের বশে রাজ্যের বিভিন্ন স্থানে শ্রমিক হিসাবে কর্মরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষদের ব্যাপক হারে গ্রেফতার করছে। এ সম্পর্কে এস ইউ সি আই (কমিউনিস্ট) …
Read More »ছত্তিশগড়ে এনকাউন্টারে হত্যার নিন্দায় এস ইউ সি আই (কমিউনিস্ট)
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ মে এক বিবৃতিতে বলেন, গতকাল ছত্তিশগড়ে ‘এনকাউন্টার’-এর নামে সিপিআই(মাওবাদী)-র সাধারণ সম্পাদক সহ ২৬ জন দরিদ্র আদিবাসী মানুষকে বিচারবহির্ভূত ভাবে ঠাণ্ডা মাথায় হত্যার তীব্র নিন্দা করছি। আমরা সিপিআই(মাওবাদী) গোষ্ঠীর রাজনীতির সাথে ভিন্নমত পোষণ করলেও এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের নিন্দা জানাই, যা …
Read More »চুরির অপবাদে ছাত্রের আত্মহত্যাঃ অভিযুক্তদের শাস্তির দাবি এসইউসিআই(সি)-র
চিপস চুরির অপবাদ সহ্য করতে পারেনি সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের গোঁসাইবেড় এলাকার ওই ছাত্র ১৮ মে কীটনাশক খায়। হাসপাতালে ২২ মে তার মৃত্যু হয়। সুইসাইড নোটে সে লিখে যায় ‘মা আমি চুরি করিনি’। ওই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে ওই …
Read More »যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদকে শান্তি স্থাপনকারীর ভূমিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হল কেন
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ মে এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সংবাদ উভয় দেশের জনগণকেই স্বস্তি দিয়েছে। কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন হল, দুই দেশ বিষয়টি নিজেদের মধ্যে নিষ্পত্তি না করে কেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ, যারা প্যালেস্টাইনকে ধবংসের উদ্দেশ্যে হাজার হাজার মানুষকে …
Read More »ইতিহাস সিলেবাসে বাদ মোগল আমল, তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৯ এপ্রিল এক বিবৃতিতে বলেন, এনসিইআরটি কর্তৃপক্ষ ভারতবর্ষের ইতিহাসের স্কুল সিলেবাস থেকে মোগল আমল ও দিল্লি সুলতানী আমলের সমস্ত বিষয় মুছে দিয়ে তার পরিবর্তে তথাকথিত হিন্দুত্ববাদী ভারতীয়ত্বের অনুসারী নানা রাজবংশের অধ্যায় যুক্ত করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রধান উদ্যোগ হিসাবে …
Read More »পহেলগামে পর্যটকদের উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পর্যটকদের গুলি করে হত্যার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ ২৩ এপ্রিল এক বিবৃতিতে বলেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং ১২ জনেরও বেশি মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় সারা দেশের মানুষের সাথে আমরাও গভীরভাবে মর্মাহত। জানা যাচ্ছে যে, …
Read More »ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ এপ্রিল এক বিবৃতিতে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দুর্নীতি দূর করার নামে আদতে ঘুরপথে ওয়াকফের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য যে ভাবে ওয়াকফ আইন সংশোধন করেছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। হিন্দুদের মন্দির পরিচালন কমিটি এবং ট্রাস্টিগুলোতে অহিন্দুদের অন্তর্ভুক্ত …
Read More »সর্বত্র সম্প্রীতি রক্ষা করুনঃ এস ইউ সি আই (সি)
এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য রাজ্যের সর্বত্র সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে ১২ এপ্রিল এক বিবৃতিতে বলেন, ‘জনজীবনের সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজ্যে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার যে অপচেষ্টা চালাচ্ছে, তার সাথে সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার …
Read More »রাফায় ইজরায়েলি ধ্বংসলীলা শক্তিশালী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের আহ্বান
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৭ এপ্রিল এক বিবৃতিতে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট উগ্র ইহুদিবাদী ইজরায়েল যে বর্বরতায় দক্ষিণ গাজার রাফা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার নিন্দার উপযুক্ত ভাষা নেই। প্রায় ৩ লক্ষ প্যালেস্টিনীয়র বাস ছিল এই শহরটিতে। রাফার বসতি এলাকার ৯০ শতাংশ তথা ১২ …
Read More »ভেজাল ওষুধের রমরমাঃ সরকার দায় এড়াতে পারে না
ভেজাল ওষুধের রমরমা প্রসঙ্গে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩০ মার্চ এক বিবৃতিতে বলেন, আর জি কর-এর নৃশংস ঘটনা, মেদিনীপুরের স্যালাইন কাণ্ড স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত দুর্নীতিকে জনসাধারণের সামনে স্পষ্ট করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হল প্রশাসনের নাকের ডগায় ভেজাল ওষুধের রমরমা ব্যবসা, ওষুধের প্যাকে মেয়াদের তারিখ …
Read More »