
পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে কুড়ি দফা দাবিতে ২২ সেপ্টেম্বর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দেড় শতাধিক প্রতিবন্ধী মানুষ বিক্ষোভ মিছিল করে এসডিও-কে ডেপুটেশন দেন।
প্রতিবন্ধীদের ভাতা ৫০০০ টাকা করা, তাঁদের অন্নপূর্ণা, অন্ত্যোদয় যোজনা কার্ড প্রতিবন্ধীদের দেওয়া, লোকাল এবং স্টেট বাসে ভাড়া নিয়ে হয়রানি বন্ধ করা, এসআইআর-এ যে সমস্ত প্রতিবন্ধীর নাগরিকত্ব বাদ পড়েছে তাঁদের দ্রুত নাগরিকত্ব দেওয়া, চাকরির ক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণ, মহিলা প্রতিবন্ধীদের নির্যাতন ধর্ষণ রুখতে কড়া পদক্ষেপ প্রভৃতি দাবিতে বিক্ষোভ মিছিল হয়। মঞ্চের জেলা সম্পাদক সুমন পাল এবং জেলা সভাপতি বরজাহান শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিও প্রতিশ্রুতি দেন, যে সমস্ত বিষয়গুলো তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে, তা কার্যকর করার চেষ্টা করবেন।