Breaking News

সাংবাদিক নিগ্রহের নিন্দা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর

কলকাতায় ছাত্র মিছিলে সাংবাদিকদের উপর হামলার নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন,

গতকাল ছাত্র-ছাত্রীদের মিছিলে সাংবাদিকদের উপর যে নিগ্রহ হয়েছে তা কোনও ভাবে কাম্য নয়। কারণ, এই ধরনের আচরণ আন্দোলনের মূল উদ্দেশ্য, তার সংস্কৃতি এবং গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। এটাও নিঃসন্দেহে বলা যায় আন্দোলনকারীদের পক্ষ থেকে এটা ঘটেনি এবং সংগঠকরা এর নিন্দা জানিয়েছেন। হয়তো কোনও স্বার্থান্বেষী মহলের ভূমিকা এখানে থাকতে পারে। আমরা এর তীব্র নিন্দা করছি।