
কলকাতা হাইকোর্ট চত্বরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তি স্থাপন ও তাঁর নামে হাইকোর্টের হলের নামকরণের প্রস্তাব রেখেছিল ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুশতবার্ষিকী উদযাপন কমিটি।’ প্রস্তাব মেনে ২৩ জুলাই হাইকোর্ট প্রশাসনিক কর্তৃপক্ষ হলের নামকরণ অনুষ্ঠানের আয়োজন করেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী নামকরণের ফলক উদ্বোধন করেন। কমিটির কার্যকরী সভাপতি সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথি সেনগুপ্ত পূর্বতন প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও সুজয় পাল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিভিন্ন বারের প্রতিনিধি ও কমিটির সম্পাদক অবসরপ্রাপ্ত বিচারপতি অনন্তকুমার বর্ধন উপস্থিত ছিলেন।