Breaking News

নাজিরাবাদঃ ঘটনাস্থলে সিপিডিআরএস প্রতিনিধিরা

নাজিরাবাদে বেসরকারি সংস্থার গুদামে ২৬ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও মর্মান্তিক মৃত্যুর ঘটনার় তথ্যানুসন্ধানে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর প্রতিনিধিদল ২৯ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শনে যান। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তথ্য সংগ্রহ করেন। সংগঠনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর সুজয় দাস, পুলক দে, ডঃ রেশমা সিং এবং নির্মল ঘোষের নেতৃত্বে চার সদস্যের সিপিডিআরএস ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় পুলিশ আধিকারিককে দাবিপত্র দেওয়া হয়।