Breaking News

কমরেড মোকাররম খাঁ স্মরণে সভা

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পালিত হল শহিদ কমরেড মোকাররম খাঁ স্মরণ সমাবেশ। দক্ষিণ ২৪ পরগণায় কুলতলীর মেরিগঞ্জ-১ অঞ্চলে ১৯৮৪ সালের ১০ জুলাই কমরেড মোকাররম খাঁ কংগ্রেসী ঘাতকদের হাতে নৃশংসভাবে নিহত হন। মার্ক্সবাদী আদর্শকে হাতিয়ার করে এসইউসিআই(সি)-র নেতৃত্বে সংগঠিত গণআন্দোলনগুলির বলিষ্ঠ নেতা ছিলেন তিনি। গত ১০ জুলাই তাঁর স্মরণসভায় মেরিগঞ্জ-১-এর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব-মহিলা সহ বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। সভাপতিত্ব করেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড জয়কৃষ্ণ হালদার। প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ মণ্ডল। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নন্দ কুণ্ডু ও কমরেড সৌরভ মুখার্জী এবং রাজ্য কমিটির সদস্য, ক্যানিং সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড বাদল সরদার ও রাজ্য কমিটির সদস্য বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর।