Breaking News

বারুইপুরে নাবালিকার ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাজের মিছিল তমলুকে

বারুইপুরে নাবালিকার ধর্ষণকারী ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভয়ার ন্যায়বিচারের দাবিতে ১০ জুলাই পূর্ব মেদিনীপুরে তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদ সভায় শামিল হলেন তমলুক নাগরিক সমাজ ‘আর জি করের পাশে আমরা তমলুকবাসী’-র আহ্বানে। একটি মিছিলও হয়। উপস্থিত ছিলেন শিক্ষিকা চন্দনা দাস, প্রাক্তন প্রধান শিক্ষক সোমপ্রকাশ মাইতি, শিক্ষিকা মৌমিতা প্রামাণিক, তরুণ ঘোড়াই প্রমুখ।