Breaking News

হকার্স কমিটি গঠন বেলেঘাটায়

এআইইউটিইউসি অনুমোদিত অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সহায়তায় কলকাতায় বেলেঘাটা-ফুলবাগান এলাকায় হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন শক্তিশালী করার আহ্বান নিয়ে ২০ সেপ্টেম্বর এলাকার হকারদের একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শান্তি ঘোষ। তিনি বলেন, আজকের এই পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র বিশেষত কলকাতায় যে হকার ভাইরা রয়েছেন তাদের সঙ্ঘবদ্ধ হয়ে উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি অধিকার আদায়ের সংগ্রামও চলবে।

সভা থেকে মানস মুখার্জীকে সভাপতি ও দুলাল দেবনাথকে সম্পাদক করে ২৩ জনের হকার্স কমিটি গঠিত হয়। শেষে সকল হকার সদস্যদের পরিচয়পত্র দেওয়া হয়।