Breaking News

শিয়ালদহে উচ্ছেদ নোটিস, হকারদের প্রতিবাদ

২৯ জুন কর্পোরেশনের তরফে এক নোটিসে বলা হয়, সাত দিনের মধ্যে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর নিচে স্থায়ী ও অস্থায়ী দোকান সরিয়ে নিতে হবে। হকারদের মধ্যে প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আন্দোলনের নামেন হকাররা। সাথে যোগ দেন এলাকার নাগরিক, শিক্ষক এবং অভয়া আন্দোলনের সাথে যুক্ত চিকিৎসক-নার্সেরা। গড়ে ওঠে ‘উচ্ছেদ বিরোধী হকার ও নাগরিক কমিটি (শিয়ালদহ)’। কমিটির পক্ষ থেকে এলাকায় একাধিক মিছিল সংগঠিত হয়। ২ জুলাই ওই কমিটির পক্ষ থেকে মন্টু যাদব, রাজী আহমেদ, আবু সাঈদ, ডাঃ সৌম্যদীপ রায়, বাবু দাস, দীপক শাহু প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতা পুরসভার বোরো-৫-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি দেয়। তিনি হকারদের দাবির যৌক্তিকতা স্বীকার করে জানান, বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সেই কারণে আগামী ৯ জুলাই পর্যন্ত কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। সরকার যদি স্থায়ীভাবে উচ্ছেদের পরিকল্পনা প্রত্যাহার না করে, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।