বিশ্ববন্দিত মনীষীদের অবমাননার প্রতিবাদে বামপন্থী দলগুলির ডাকে বিক্ষোভ সমাবেশ

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বিশ্ববন্দিত মনীষীদের অবমাননা করে চলেছে। কলকাতায় তাঁদের নামাঙ্কিত রাস্তাগুলির নাম পরিবর্তনের চেষ্টা করছে। এর প্রতিবাদে ১২ অক্টোবর কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে বামপন্থী দলগুলির আহ্বানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জী, আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআই(এম-এল)-এর অতনু চক্রবর্তী। সভাপতিত্ব করেন এসইউসিআই(সি)-র পলিটবুরো সদস্য অমিতাভ চ্যাটার্জী