বিরোধী রাজনীতি নির্মূল করার চক্রান্ত

এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৩ আগস্ট এক বিবৃতিতে বলেন,

সংসদে পেশ হওয়া ১৩০তম সংবিধান সংশোধন বিলে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সহ কোনও মন্ত্রী যদি ৫ বছর বা তার বেশি সময় ধরে কারাবাসের শাস্তিযোগ্য কোনও অপরাধে অভিযুক্ত হন এবং একটানা ৩০ দিন গ্রেপ্তার হয়ে থাকেন তা হলে তাঁকে পদত্যাগ করতে হবে। এই বিলের বক্তব্যে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু এর আসল উদ্দেশ্য হল, কেন্দ্রীয় শাসকের হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা তুলে দেওয়া, যাতে বিরোধী শিবিরের যে কোনও মন্ত্রীকে সিবিআই, ইডি ও এনআইএ-র মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে ব্যবহার করে দোষী সাব্যস্ত করার ফন্দি আঁটা যায়।

তিনি বলেন, সংবিধানের ‘জনগণের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১’ লংঘনকারী এবং ‘অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নির্দোষ’– এই সুপ্রতিষ্ঠিত নীতি ধ্বংসকারী দমনমূলক এই বিলের আমরা তীব্র বিরোধিতা করছি। আমাদের দাবি, অবিলম্বে সামগ্রিকভাবে এই বিল প্রত্যাহার করতে হবে