
কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইনকে পরিবর্তন করে ৪টি শ্রমকোড চালু করে যে ভাবে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার, ধর্মঘটের অধিকার কেড়ে নিতে চাইছে এবং স্থায়ী চাকরির বদলে ‘ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট’ চালু করে মালিকদের হাতে যথেচ্ছ শ্রমিক ছাঁটাইয়ের অধিকার তুলে দিচ্ছে তার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলছে এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। এরই ধারবাহিকতায় সংযুক্ত ট্রেড ইউনিয়ন মোর্চার ডাকে ২৪ ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে লেবার কমিশনার অফিসের সামনে ধরনায় বহু শ্রমিক অংশ নেন। বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র মধ্যপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড রূপেশ জৈন, এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদক কমরেড প্রমোদ নামদেব প্রমুখ নেতৃবৃন্দ।