
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে ৫ মার্চ ঝাড়গ্রাম স্টেশন ম্যানেজার এবং ডিভিশনাল ম্যানেজারের কাছে বিদ্যুৎ গ্রাহকদের আট দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি হয়। ডেপুটেশনে ডিভিশনাল ম্যানেজার এবং স্টেশন ম্যানেজার গ্রাহকদের সমস্যাগুলি শুনে দাবি কার্যকর করার পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির রাজ্য নেতৃত্বের পক্ষে প্রদীপ দাস।