Breaking News

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শেষ করার দাবিতে ডেপুটেশন

পূর্ব মেদিনীপুরে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার দাবিতে ঘাটালের এসডিও এবং সেচ দপ্তরের মহকুমা আধিকারিকের কাছে ১৯ ফেব্রুয়ারি স্মারকলিপি পেশ করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।

কমিটির দাবি, অবিলম্বে নদীখাতের ভেতরে থাকা সমস্ত রকম অবৈধ নির্মাণ ও গাছ কেটে পরিষ্কার করতে হবে, নদীগর্ভের মাটি দিয়ে বাঁধের দুর্বল অংশগুলি মেরামত, ঠিকাদারদের কাজ দেখভাল করার জন্য পঞ্চায়েতভিত্তিক তদারকি কমিটি গঠন, নদী ও খালগর্ভে যত্রতত্র মাটি কাটা বন্ধ করা, চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সঙ্গে সংযুক্তিকরণ প্রভৃতি।