Breaking News

কেন্দ্র-রাজ্যের সব শূন্যপদে নিয়োগের দাবি যুবদের

যুব জীবনের উপর নেমে আসা কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে এআইডিওয়াইও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ৫ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় যুব বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন কর্মসূচি। সমস্ত বেকারের কাজ, সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণের করার প্রতিবাদে, সরকারি শূন্যপদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগের দাবিতে, এসআইআর-এ বাদ যাওয়া ও ‘বিচারাধীন’ সমস্ত প্রকৃত ভোটারদের ভোটাধিকার দেওয়ার দাবিতে লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সুবোধ মল্লিক স্কোয়ারে সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল এবং বিভিন্ন জেলা নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন রাজ্য কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর, রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী এবং সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য চঞ্চল ঘোষ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল এসপ্ল্যানেডে পৌঁছলে সেখানে সংক্ষিপ্ত সভা হয়। রাজ্য সহ সভাপতি সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল গণস্বাক্ষর নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন। বক্তব্য রাখেন সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর।