Breaking News

এসপ্ল্যানেডে সভা বন্ধের ফতোয়ার বিরুদ্ধে এস ইউ সি আই (সি)-র প্রতিবাদ

এসপ্ল্যানেড চত্বরে ১৬৩ ধারা জারি করার বিরুদ্ধে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১ জুলাই এক বিবৃতিতে বলেন,

কলকাতার ধর্মতলা চত্বরের বিশাল এলাকা জুড়ে পুলিশ কমিশনার কর্তৃক ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা প্রয়োগ করে সমস্ত ধরনের সভা, মিছিল, জমায়েত বন্ধ করার নির্দেশনামা বিস্ময়কর। হিংসাত্মক বিক্ষোভ হওয়ার সম্ভাবনার আশঙ্কায় নাকি এই নির্দেশ জারি করা হল, যা নজিরবিহীন। এমন আদেশ নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং তা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।