
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ তিন দিনের এক রাজনৈতিক শিক্ষাশিবির অনুষ্ঠিত হল ঘাটশিলার মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ শিক্ষাকেন্দ্রে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘নারীর মূল্য’ এবং শিবদাস ঘোষের ‘যুব সমাজের প্রতি’ বই দুটি থেকে নানা প্রশ্ন নিয়ে আলোচনা হয় শিবিরে।
শিবির পরিচালনা করেন এসইউসিআই(সি) পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ও কমরেড অমিতাভ চ্যাটার্জী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ছবি মহান্তি, সভানেত্রী কেয়া দে এবং রাজ্য কমিটির সম্পাদক কল্পনা দত্ত ও সভানেত্রী সুজাতা ব্যানার্জী। প্রায় পাঁচশো প্রতিনিধি শিবিরে উপস্থিত ছিলেন