
অঙ্কিতা ভাণ্ডারি হত্যার ন্যায়বিচারের দাবিতে উত্তরাখণ্ডের শ্রীনগর গাড়ওয়ালে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়। রামনগর, দেরাদুন, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত মানুষ প্রকৃত খুনিদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। উল্লেখ্য, অঙ্কিতা ভাণ্ডারি ছিলেন এক বিজেপি নেতার হোটেলের কর্মী। মালিকের কথা মতো রাজ্যের শাসক দল বিজেপির কয়েকজন হোমরাচোমরা ব্যক্তিকে সঙ্গ দেওয়ার অশালীন প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০২২-এর সেপ্টেম্বরে তাঁকে খুন করা হয়। উত্তরাখণ্ড মহিলা মঞ্চ, এআইএমএসএস, মহিলা একতা মঞ্চ, এআইডিএসও, শ্রীনগর সিটিজেন্স ফোরামের যৌথ উদ্যোগে এই সভা হয়।