
বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৩ জুলাই এক বিবৃতিতে বলেন, খুন-ধর্ষণ থেকে শুরু করে নানা অপরাধ ও গুন্ডাদমন আইনের বিরোধিতায় গণবিক্ষোভে রাজ্য সরকারের তরফ থেকে একদিকে সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা চলছে, অন্য দিকে বারুইপুরের ঘটনায় বিরোধী নেতাদের নামে এফআইআর করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে, যা বিরোধী-কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বিরোধী আন্দোলনকে ভয় পাচ্ছে বলেই সরকারের এই আচরণ। বারুইপুরের পরেও রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সরকারের এই সমস্ত পদক্ষেপের আমরা তীব্র বিরোধিতা করছি।