Breaking News

নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননার প্রতিবাদ এআইডিএসও-র

কলকাতার শ্যামবাজার

স্বাধীনতা সংগ্রামের মহান আপসহীন চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁর অবমাননার প্রতিবাদে ৮-৯ জুলাই রাজ্য জুড়ে নেতাজির দুই শতাধিক মূর্তিতে মাল্যদান ও প্রতিবাদ সভা করে এআইডিএসও। দাবি করা হয়, অবিলম্বে বিজেপি রাজ্য সভাপতিকে তাঁর কটূক্তির জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বীরভূমের রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তার নাম পরিবর্তনের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে এআইডিএসও।