Breaking News

বস্তি উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ শিলিগুড়িতে

শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়ির রামনগর মজদুর বস্তিতে প্রায় ৫০০ পরিবারকে ডচ্ছেদের নোটিস দেয় প্রশাসন৷ রামনগর মজদুর বস্তি ডচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির ডাকে নাগরিকরা ১৩ জুলাই ডিএম দপ্তরে বিক্ষোভ দেখান ও ডেপুটেশন দেন৷ কমিটির অন্যতম আহ্বায়ক আশীষ রায় বলেন, এই বস্তির অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন৷ তারা দিন আনে দিন খায়৷ কোনওমতে সংসার চালাতেই নাভিশ্বাস উঠছে, তার উপর উচ্ছেদ হলে তাঁরা যাবেন কোথায়? এ দিনের বিক্ষোভে শত শত মানুষ উপযুক্ত পুর্নবাসনের দাবি জানান৷