
নারী শরীরকে আজকের সমাজ পণ্যে পরিণত করেছে– বাঙ্গালোরে নারীদের ওপর সংগঠিত অপরাধ সংক্রান্ত এআইএমএসএস আহুত কনভেনশনে বলে গেলেন কর্ণাটকের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেশ্বরী ভার্মা। ৭ জানুয়ারি গান্ধী ভবনে কনভেনশনে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) কর্ণাটক রাজ্য সম্পাদক কমরেড কে উমা। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি এম এন মঞ্জুলা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক এস শোভা, সর্বভারতীয় সহসভাপতি ডাঃ সুধা কামাথ প্রমুখ।