Breaking News

ক্যানিংয়ে এসইউসিআই(সি)-র কার্যালয় উদ্বোধন

এস ইউ সি আই (সি) ক্যানিং সাংগঠনিক জেলা কার্যালয় উদ্ধোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ২ মার্চ ক্যানিং বাসস্ট্যান্ডে। প্রধান বক্তা ছিলেন পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ও প্রাক্তন সাংসদ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সান্টু গুপ্ত ও নন্দ কুণ্ডু এবং রাজ্য কমিটির সদস্য জেলা সম্পাদক বাদল সরদার। সমাবেশে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরুতে কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য রক্তপতাকা উত্তোলন করেন এবং শহিদ বেদিতে মাল্যদান ও সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

গণদাবী ৭৮ বর্ষ ৩২ সংখ্যা ২০-২৬ মার্চ ২০২৬