
জনস্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে, বিদ্যুতের মাশুল বৃদ্ধির ষড়যন্ত্র রুখতে ও প্রতাপপুর সাপ্লাই এলাকায় ভয়াবহ লোডশেডিং–লো–ভোল্টেজ সমস্যা সমাধানের দাবিতে পূর্ব মেদিনীপুরে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (অ্যাবেকা) পাঁশকুড়া জোনাল কমিটির ডাকে ১৭ জুলাই বিদ্যুৎ গ্রাহকেরা প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টারে সামনে প্রতীকী স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ দেখান এবং স্টেশন ম্যানেজারকে ৮ দফা সংবলিত স্মারকলিপি দেন৷ শেষে বিদ্যুৎ গ্রাহকেরা পাঁশকুড়া স্টেশন বাজারে বিক্ষোভ মিছিল করেন৷